বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

নিউমার্কেট থানার ১৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা : শামস্ সাদ মাহমুদ পলাশ,কাউন্সিলর প্রার্থী

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত হয়েছে
ছবি :maxtvbd

ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শামস্ সাদ মাহমুদ পলাশ।
তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হলে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

শামস্ সাদ মাহমুদ পলাশ আরও বলেন, “আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ১৮ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব। ঈদের দিন নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলা এবং পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করার জন্য আমি ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।”
তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতিত্ববোধ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর