সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে
সন্ধ্যায় মমেক হাসপাতালের তৃতীয় তলায় আগুন লাগে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আগুন লেগেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন বলেন, সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট আসে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে প্রচন্ড ধোঁয়া বের হচ্ছে।

তিনি বলেন, সদর ফায়ার স্টেশন থেকে আমরাও হাসপাতালে যাচ্ছি। সম্পূর্ণ ধোঁয়া নিয়ন্ত্রণের পর অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর