বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

দ্বিতীয় কন্যাসন্তানের নাম জানালেন দীপিকা-রণবীর

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে
কন্যাদের সঙ্গে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম

মা-বাবা হওয়ার আনন্দের রেশ কাটতে না কাটতেই নতুন খুশির খবর দিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গত ১৯ সেপ্টেম্বর তাদের কোলজুড়ে আসা দ্বিতীয় কন্যাসন্তানের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন এই তারকা জুটি। ইনস্টাগ্রামে একটি সুন্দর পারিবারিক ছবি শেয়ার করে তারা মেয়ের নাম জানিয়েছেন দেবী পাড়ুকোন সিং।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে শেয়ার করেছিলেন দীপিকা ও রণবীর। নবজাতকের পায়ের পাতার একটি ছবির সেই পোস্টে লেখা ছিল, ‘স্বাগত ফুটফুটে রাজকন্যা!’ পোস্টের শেষে সই ছিল বড় মেয়ে দুয়া, দীপিকা ও রণবীরের। ঠিক এক মাস পর এবার তারা ছোট মেয়ের নাম প্রকাশ করলেন। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই পারিবারিক ছবিতে দীপিকা ও রণবীরের সঙ্গে তাদের বড় মেয়ে দুয়া পাড়ুকোন সিংকেও দেখা গেছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে জন্ম হয়েছিল দীপিকা-রণবীরের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের। আর গত মাসে দ্বিতীয় কন্যা সন্তানের আগমনের পর এবার ‘দেবী’ নামের মধ্য দিয়ে তাদের পরিবারে যোগ হলো নতুন এক অধ্যায়। নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই তারকা দম্পতি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর