শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে
গ্রেপ্তার আসামি মোস্তাফিজুর রহমান পলাশ

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান পলাশকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে শার্শা থানাধীন তেবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেপ্তার পলাশ তেবাড়িয়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

শার্শা থানা পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শার্শা থানায় দায়ের একটি মামলার আসামি হিসেবে মোস্তাফিজুর রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ ডি ধারা এবং বিস্ফোরকদ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় করা হয়েছে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও শার্শা সীমান্ত ও থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর