মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

জাতিসংঘকে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দেবে না ইরান

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: আইআরআইবি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হলে এবং যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘ইরানের শর্ত পূরণ না হওয়া এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) এসব স্থাপনায় প্রবেশের অনুমতি দেব না।’

এর কয়েক দিন আগে ইরানের সঙ্গে পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরুর বিষয়ে পদক্ষেপ নিতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছিল আইএইএ। গত বছরের ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সংস্থাটির পরিদর্শন বন্ধ রয়েছে। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রও ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। চলমান যুদ্ধেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর