শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

কুমিল্লায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৯

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে
গ্রেপ্তাররা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারি ও চুরির মামলার আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শশীদল ইউনিয়নের মল্লিকাদিঘী এলাকার অভিযান চালিয়ে মো. শাকিল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার শাকিল নরসিংদী জেলার সদর উপজেলার বাসিন্দা।

অপর এক অভিযানে চুরি মামলার তদন্তে পাওয়া দুই আসামি মোস্তফা (৩১) ও আবুল কাশেমকে (২৫) গ্রেপ্তার করা হয়। এছাড়া অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত জান্নাতুল ফেরদাউস ও জিআর পরোয়ানাভুক্ত মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে সামারি ট্রায়ালের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন- শাকিল মিয়া (৩০), রবিউল চৌধুরী (২৪), মো. হাসান (৪৭) ও মো. খলিলুর রহমান (৩০)।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত পরিচালনা হচ্ছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর