মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সায়েদাবাদে বলাকা বাস সার্ভিসের কাউন্টারে হামলা-ভাঙচুর ও টাকা চুরির অভিযোগ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

যাত্রাবাড়ীতে বাস চলাচলে বাধা, কর্মীদের মারধর ও হুমকির অভিযোগে থানায় এজাহার

রাজধানীর সায়েদাবাদ এলাকায় বলাকা বাস সার্ভিসের কাউন্টারে হামলা, ভাঙচুর, টাকা চুরি, কর্মীদের মারধর ও বাস চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে যাত্রাবাড়ী থানায় এজাহার দায়ের করেছেন বলাকা বাস সার্ভিস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নিয়ামত আলী শোয়া।

এজাহারে উল্লেখ করা হয়, বলাকা বাস সার্ভিসের বাসগুলো সায়েদাবাদ থেকে গাজীপুর পর্যন্ত নিয়মিত চলাচল করে। অভিযোগ অনুযায়ী, গত ১২ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় কয়েকজন ব্যক্তি বাস চলাচলে বাধা দেন। এ সময় বাসের চাবি নিয়ে যাওয়া এবং বাস চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা সায়েদাবাদ বাস টার্মিনালে অবস্থিত বলাকা বাস সার্ভিসের কাউন্টারে গিয়ে কাউন্টারের সুপারভাইজারকে গালিগালাজ করেন। প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা কাউন্টার ভাঙচুর করে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। এ ছাড়া কাউন্টারের ড্রয়ারে রাখা ১৮ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এজাহারকারীর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা ভবিষ্যতে সায়েদাবাদ এলাকায় বলাকা বাস সার্ভিসের বাস চলাচল করলে আরও ক্ষতিসাধন করার হুমকি দেন। এ ছাড়া বাস সার্ভিসের সুপারভাইজার ও চালকদের মারধরের অভিযোগও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে যাত্রাবাড়ী থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ব্যক্তিকে হেফাজতে নেয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এজাহারকারী জানান, ঘটনার পর বলাকা বাস সার্ভিস মালিক সমিতির প্রতিনিধি ও সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর