যাত্রাবাড়ী থানাধীন ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মমতাময়ী মা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।
তার শারীরিক অবস্থা ও দ্রুত সুস্থতা কামনা করে পরিবার, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সকলের কাছে তার মায়ের জন্য আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহ যেন তার মাকে দ্রুত ডেঙ্গু জ্বর থেকে মুক্তি দিয়ে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।
এদিকে তার অসুস্থতার খবরে ৪৮ নং ওয়ার্ডসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন।
আমিন।