বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে
হাবিবুর রহমান হাবিব ও মারুফ হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার ৬৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব হিসেবে মারুফ হাসান দায়িত্ব পেয়েছেন।

বুধবার (৮ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব চারুকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং সদস্য সচিব মারুফ হাসান (মামুন সরকার) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন খাইরুল বাশার। যুগ্ম আহ্বায়ক হিসেবে ইসরাফিল হোসাইন, মুনতাসিন পারভেজ, রাসেল রানা, সানোয়ার শুভ, মাহমুদুল হাসান, তোফায়েল আহমেদ, মাশরুর আহমেদ ইনান, আফজাল হোসাইন, হাসিব আল রাজ, তোফায়েল ইসলাম, শাকিল আহমেদ, মোরশেদুল ইসলাম, মেহেদী হাসান সিদ্দিকী, এ.এস.এম. সানোয়ার রাব্বী প্রমিস, তোফায়েল পুনম, মুনতাসির মিরাজ, শাহাজালাল আহমেদ জনি এবং লিটন দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে শাহাদাত হোসাইন, পাভেল খান, সানোয়ারুল ইসলাম লিমন, নাইমুল হাসান মঈন, ইফতেকার আহমেদ, আবু সাঈদ, সিয়াম, ফজলে রাব্বি, আশিক, রিয়াজ আহমেদ, মাহারিজা মান্নান ফারিন, জান্নাতুল ফারিয়া প্রীতি, ঋতু পন্না, হৃদয় আহমেদ, ফারুক আহমেদ, হৃদয় হাসান, মেহেদী হাসান সিক্ত, আশরাফুল আলম, রানা মিয়া, তানভীর আহমেদ, আসিফ, রনি, আবুলনূর বিন সাইদ, বিপ্তন বিশ্বাস, জিলান, আসিমুল খান, আলভি মাহমুদ, মিসকাত জাহান তানভীর, মোবারক হোসেন নিশাত, কামরুল হাসান, তেনি আহমেদ হৃদয়, রায়হান, আহমেদ শরীফ হৃদয়, ইসহাক, সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম আরিফ, নাঈম ইসলাম তরফদার, সিব্বাতুল্লাহ রিদম, সোহেল মাহমুদ অনু, লতিফুর রহমান রাতুল, তাভজিরুল ইসলাম খান, রাকিব আহমেদ, তানভীর হোসেন আকন্দ উজান, রোকসানা আক্তার, জান্নাতুল নাঈম, সুমাইয়া আক্তার এবং ফাবিয়া তাসনিম চৌধুরী দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর