হামলায় একটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
হামলায় একটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, এই হামলায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতিও নিয়ন্ত্রণে আনা হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহের শেষ দিকেও ওমানের বাণিজ্যিক এই বন্দরে ড্রোন হামলা চালানো হয়েছিল।
এর আগে সোমবার কাতারের কয়েকটি স্থাপনায় ইরানি হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়, যা বিশ্বব্যাপী সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ। সৌদি আরবও বৃহত্তম দেশীয় তেল শোধনাগারের উৎপাদন স্থগিত রেখেছে।