বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

খাগড়া/ছড়ি জেলা পরিষ/দের চেয়ার/ম্যানকে দায়িত্ব পালনে বিরত থা/কার নি/র্দেশ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পঠিত হয়েছে
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। ছবি : সংগৃহীত

দুর্নীতি, অসদাচরণ, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (৭ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে পরিষদের ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। বর্ণিতাবস্তায়, অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।

প্রসঙ্গত, এর আগে গত ২০২৪ সালে ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে চিরুনি ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ গঠনের পর তিনিই প্রথম নারী চেয়ারম্যান।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর