মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

মহিলা আ.লীগ নেত্রী রূপালি গ্রেপ্তার..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২১ বার পঠিত হয়েছে
গ্রেপ্তার আয়েশা সিদ্দিকা রূপালি। ছবি : সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে মহিলা আওয়ামী লীগের নেত্রী আয়েশা সিদ্দিকা রূপালিকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক।

শুক্রবার (১৪ মার্চ) ভোরে উপজেলার তেঁতুলতলা এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রূপালি তেঁতুলতলা গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আয়শা সিদ্দিকা রূপালিকে গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে দায়ের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর