অসুস্থ হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (০২ মার্চ) সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিলো। ওখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন তিনি। গত দুদিন ধরেই খারাপ লাগছিল তার।
শায়রুল কবির আরও জানান, রোববার চিকিৎসকের পরামর্শতেই হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আজ অনেকটা সুস্থ অনুভব করছেন তিনি।
চিকিৎসক ও মহাসচিবের পক্ষ থেকে তাকে দেখতে হাসপাতালে অযথা ভীড় না করতে অনুরোধ জানিয়েছেন। তবে, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।