বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

৩ ঘণ্টা পর হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পঠিত হয়েছে
হাজারীবাগের লেদার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি : Max tv bd

রাজধানীর হাজারীবাগ কাঁচাবাজারে একটি লেদার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিট, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা সম্মিলিত তিন ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এদিন দুপুর ২টা ১৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম Max tv bdকে জানান, ৭ তলা ভবনটির ৫ তলায় লেদারের গোডাউন। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি বলে জানান তিনি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর