বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

দুঃসংবাদ দিল তিতাস গ্যাস

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত হয়েছে
গ্যাসের চুলা। ছবি : সংগৃহীত

গ্যাস সংকটের দুঃসংবাদ দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। উৎপাদন কিছুটা হ্রাসের কারণে তিতাস গ‍্যাস অধিভুক্ত কোনো কোনো এলাকায় গ‍্যাসের চাপ কম থাকবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়েছে, বিবিয়ানা ও তিতাস গ্যাস ফিল্ডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী কয়েকদিন গ্যাস উৎপাদন কিছুটা হ্রাস পাবে। তাই তিতাস গ্যাস অধিভুক্ত কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর