বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

ঢাবির নানাবিধ সংস্কারে সিটি কর্পোরেশনে বৈষম্যবিরোধী আন্দোলনের স্মারকলিপি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত হয়েছে
ঢাবির ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধনে দক্ষিণ সিটি কর্পোরেশনে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ছবি : Max tv bd

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধন, পাবলিক টয়লেট স্থাপন এবং রাস্তায় স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার স্থাপনসহ ৫ দফা দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সিটি কর্পোরেশন প্রশাসক বরাবর এ স্মারকলিপি দেয় প্লাটফর্মটি। এসময় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, মহিউদ্দিন, এম এ সাঈদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যা সংস্কারে ৫ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হল- বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, ডাস এবং রাজু ভাস্কর্যের সৌন্দর্য বর্ধনে সময় উপযোগী সংস্কার; ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পাবলিক টয়লেট ও ডাস্টবিন স্থাপন; দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট- কাজী মোতাহের হোসেন ভবন-শহীদ মিনার, ফজলুল হক মুসলিম হল- কবি সুফিয়া কামাল হল, শহীদুল্লাহ্ হল, কার্জন হল, মোকাররম ভবন- কেন্দ্রীয় খেলার মাঠ, ফুলের দোকান-জাদুঘর, রাজু ভাস্কর্য ক্রসরোডে, মসজিদ- সোহরাওয়ার্দী উদ্যান, ভিসি চত্বর-মল চত্বরে প্রয়োজনীয় স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও রোড ডিভাইডার স্থাপন।

এ ছাড়া স্মারকলিপিতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ব্যবস্থায় ফিল্টার স্থাপন এবং রাত্রিকালীন নিরাপদ যাতায়াত নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক সড়ক বাতি স্থাপনের দাবিও জানানো হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর