মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ছাত্রলীগ নেতা আপেল গ্রেপ্তার..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০১ বার পঠিত হয়েছে
ছাত্রলীগ নেতা আপেল। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় আপেল (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) রাতে ফুলবাড়ীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ গ্রেপ্তারের বিষয়টি Max tv bdকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আপেল ফুলবাড়ী সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত আজগার আলীর ছেলে।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, শেখ হাসিনা দেশত্যাগের পর আপেল দীর্ঘদিন আত্মগোপন ছিলেন। সোমবার রাতে তিনি বাড়িতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাঙচুর ও লুটপাটে ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে তাকে পাঠানো হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর