শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত হয়েছে
দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক ও এক আরোহী নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় নেওয়া হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে। কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর