বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

নাইটগার্ডকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পঠিত হয়েছে
ট্রান্সফরমার চুরির ঘটনায় নাইটগার্ডকে বেঁধে রেখে মারধর করে দুর্বৃত্তরা। ছবি : Max tv bd

নাটোরের সিংড়ায় ৪টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ সময় বিএডিসির আওতায় কোরিয়ান মোটরে দায়িত্বে থাকা নাইটগার্ডকে বেঁধে রেখে মারধর করে দুর্বৃত্তরা। পরে ভোরে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রোববার (২ মার্চ) রাতে উপজেলার উত্তর দমদমা মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার রাতে প্রতিদিনের মত কোরিয়ান ঘরে ঘুমাতে যায় মজিদ। রাতে দরজা কড়া নাড়লে নাইটগার্ড আ. মজিদ দরজা খুলে দিলে তাকে বেঁধে ভয়ভীতিসহ বেদম মারধর করে। পরে তাকে কোরিয়ানের ভেতরে বেঁধে রেখে তালা ঝুলিয়ে দেয়। এ সময় মোস্তাকের তিনটি ট্রান্সফরমার এবং আ. গফুরের ১টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে দারোয়ানের চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে পল্লি বিদ্যুৎ সিংড়ার জোনাল ম্যানেজার সিদ্দিকুর রহমান বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা বা অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর