বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

মাদারীপুরে পুড়ল ৩ দোকান..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পঠিত হয়েছে
মাদারীপুরে আগুনে পড়লো তিনটি দোকান। ছবি : Max tv bd

মাদারীপুরের শিবচরে একটি বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

রোববার (২ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার শিরুয়াইল বাজারের আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহতকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রোববার রাত ৯টার দিকে উপজেলার শিরুয়াইল বাজারের রোকন ফকিরের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিশেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে রোকন ফকিরের হোটেল পুড়ে প্রায় ৪ লাখ টাকা, মানিক দাসের সেলুন পুড়ে ৮০ হাজার টাকা ও ইলিয়াস খালাসীর মুরগির দোকান পুড়ে প্রায় আড়াই লাখ টাকাসহ তিনটি দোকান পুড়ে ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

এ সময় আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী রোকন ফকিরের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আগুন লাগার খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার তপন ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে তিনটি দোকান পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। হোটেল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর