বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সাত মামলার আসামি বিটকেলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত হয়েছে
তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। ছবি : সংগৃহীত

ছিনতাই ও ডাকাতিসহ সাত মামলার আসামি, পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী আসাদুল ওরফে বিটকেলসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. আসাদুল ওরফে বিটকেল (৩৪), মো. হিমেল প্রধান (২৭) ও সোহেল (৩০)।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানাধীন মেট্রোরেলের নিচ থেকে এই তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আসাদুল ওরফে বিটকেলের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ সাতটি ও মো. হিমেল প্রধানের বিরুদ্ধে ছিনতাইয়ের দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর