শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

যৌথ বাহিনীর অভিযানে নারী মাদককারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত হয়েছে
গ্রেপ্তার নারী মাদককারবারি শিমু আক্তার। ছবি : Max tv bd

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ শিমু আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার পাটগাঁও গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিমু আক্তার পাটগাঁও গ্রামের আবুল হোসেনের মেয়ে।

রাণীশংকৈল থানা ওসি আরশেদুল হক Max tv bdকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে পুলিশ ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বিষয়টি বুঝতে পেরে শিমুর বাবা বাড়ি থেকে আগেই পালিয়ে যায়। শিমু আক্তার স্বীকার করেছে, সে ও তার বাবা ইয়াবা কারবারের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, ইয়াবাসহ মাদককারবারি শিমু আক্তারের নামে থানায় মাদক আইনে মামলা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর