বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শামির তোপে ১৮৮ রানে গুটিয়ে গেলো অস্ট্রেলিয়া

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩৭৪ বার পঠিত হয়েছে

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের ম্যাচে মাত্র ৩৫ ওভার ৪ বলে ১৮৮ রানে গুটিয়ে গেলো অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতীয় পেসারদের দাপটে বড় রানের আশা জাগিয়েও শেষটা ভালো হয়নি সফররতদের। অজিদের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার মিচেল মার্শ। ৬৫ বলে ৮১ রানের ইনিংস খেলেন মার্শ।

টস হেরে ব্যাট করতে নেমে ট্রাভিস হেডকে হারায় অস্ট্রেলিয়া। ২য় ওভারেই সিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন হেড। আউট হবার আগে করেন মাত্র ৫ রান। ২য় উইকেট জুটিতে স্টিভেন স্মিথকে সাথে নিয়ে ৭২ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন মিচেল মার্শ। দলীয় ৭৭ রানে ভারতীয় অধিনায়ক আউট করেন অজি অধিনায়ককে। হার্দিক পান্ডিয়ার বলে উইকেটে পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩০ বলে ২২ রান আসে স্মিথের ব্যাট থেকে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর