রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

মানুষের কঙ্কাল মিলল ধানক্ষেতে, গা শিউরে ওঠার মতো ঘটনা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত হয়েছে
ফাইল ছবি

ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ধানক্ষেত থেকে পাওয়া কঙ্কালটি উদ্ধার করে পুলিশ সেটি ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামে নাহিদ ব্রিকস ফিল্ডের পাশে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তির ধানক্ষেতে পাওয়া যায় কঙ্কালটি। কঙ্কালটি দেখে প্রাপ্ত বয়স্ক মানুষের মনে হয়েছে। আশপাশের জমিতে পাকা ধান কাটতে গিয়ে মানুষ তীব্র গন্ধ পান। সেই গন্ধের খোঁজ করতে গিয়ে কঙ্কাল দেখতে পায় বাসিন্দারা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাদি বলেন, কঙ্কালটি দেখে মনে হয়েছে মাসখানেকের বেশি সময় ধরে এটি এখানে। এটি হত্যা ভেবেই আমরা নিয়মিত মামলার প্রস্তুতি নিয়েছি। কঙ্কালটি উদ্ধার করে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

 

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর