বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে
পুলিশের হাতে গ্রেপ্তার হত্যা মামলার আসামি।

ঢাকার নবাবগঞ্জে মোতালেব সিকদার হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার বক্সনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম আজমি (৪৮)। তিনি কলাকোপা ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত আব্দুল রফিকের ছেলে।

পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ১৪ ডিসেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিলেন উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বকচর গ্রামের মৃত সাহাজদ্দিন শিকদারের ছেলে মোতালেব শিকদার (৬৮)। পরের দিন ১৫ ডিসেম্বর সকালে উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের কাশিমপুর নীমতলার আব্দুর গফুরের দোকানের সামনে থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

মরদেহের ডান পায়ে হাঁটুর নিচে আঘাতের চিহ্ন এবং গলায় আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে সুমন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে দীর্ঘ ৬ মাস পুলিশ তদন্ত করে।

ঘটনাস্থল এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে একমাত্র আসামি আজমীরকে শনাক্ত করা হয়। এর সূত্র ধরে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বক্সনগর বাজার এলাকা থেকে আজমীরকে গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানা ওসি মো. আবু হানিফ বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর