শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরী (১৪) অন্তঃসত্ত্বার ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা সাব্বির খান রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) দুপুর ১টায় জাদুরকাঠি রাস্তা থেকে বগা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন তাকে গ্রেপ্তার করেন।

সাব্বির বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বাবার নাম সহিদুল ইসলাম খান। জাদুরকাঠী গ্রামে তার বাড়ি।​ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই প্রতিবন্ধী কিশোরী অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসক জানান, কিশোরীটি আড়াই মাসের অন্তঃসত্ত্বা। এরপর ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, ছাত্রলীগ নেতা সাব্বির তার সঙ্গে দৈহিক সম্পর্ক করত।

পাশবিক নির্যাতনে অন্তঃসত্বা ওই কিশোরীর ঘটনাটি জেলা পুলিশ সুপার অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রলীগ নেতা সাব্বিরকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

এদিকে ওই কিশোরীকে বিনামূল্য আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ‘বিচার ফাউন্ডেশন’ নামের একটি মানবাধিকার সংগঠন।

সংগঠনটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, পাশবিক নির্যাতনের শিকার ওই কিশোরীকে সবধরণের আইনি সহায়তা দেওয়া হবে।

সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামি সাব্বির খানকে গ্রেপ্তার করা হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর