রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

ইরান যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (২৮ মার্চ) ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে গোষ্ঠীটি। প্রতিবেদন রয়টার্সের। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে।

 

এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা ইসরায়েলের ‘স্পর্শকাতর সামরিক স্থাপনা’ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। গোষ্ঠীটি জানায়, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় তারা সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে।

এর আগে শুক্রবার হুতিরা সতর্ক করে বলেছিল, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে অন্য কোনো দেশ যোগ দিলে এবং লোহিত সাগর থেকে হামলা চালানো হলে তারা সামরিকভাবে হস্তক্ষেপ করবে। ওই হুঁশিয়ারির এক দিন পরই আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দিল হুতিরা।

 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হুতিদের এই পদক্ষেপে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি আরো বেড়েছে। হুতিরা ইয়েমেনের বাইরে দূরপাল্লার হামলা চালাতে সক্ষম এবং লোহিত সাগর অঞ্চলে জাহাজ চলাচলেও বিঘ্ন ঘটাতে পারে।

এর আগে লেবানন ও ইরাকে অবস্থানরত ইরানের মিত্র গোষ্ঠীগুলো ইতোমধ্যে সংঘাতে জড়িয়ে পড়েছে। সর্বশেষ হুতিদের যোগদানের মাধ্যমে সংঘাতটি আরো বিস্তৃত রূপ নিচ্ছে।

 

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হলেও এত দিন হুতিরা আনুষ্ঠানিকভাবে এতে অংশ নেয়নি। তবে তারা ইয়েমেনের এমন কিছু গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে, যেখান থেকে লোহিত সাগরের কৌশলগত জাহাজ চলাচল প্রভাবিত করা সম্ভব।

এদিকে হুতি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা লোহিত সাগরকে ইরান বা অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে সামরিক হামলায় ব্যবহার করতে দেবে না।

সূত্র : রয়টার্স

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর