ঢাকা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীসহ ২০ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দেলোয়ার হোসেন দুলু।
তিনি শাহবাগ থানা যুবদল, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত উৎসব। এই পবিত্র দিনে সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় এবং সমাজে সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠা করে—এটাই হোক সবার অঙ্গীকার।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়াই আমাদের নৈতিক দায়িত্ব।
দেলোয়ার হোসেন দুলু দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর নিকট সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল প্রার্থনা করেন।