বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রাবাড়ী ৫০ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হাসান সিদ্দিক

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পঠিত হয়েছে
মোঃ হাসান সিদ্দিক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রাবাড়ী ৫০ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ হাসান সিদ্দিক

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে।

তিনি আরও বলেন, যাত্রাবাড়ী ৫০ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার প্রত্যয় নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এলাকাবাসীর কল্যাণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন যেন এই ঈদ সবার জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও কল্যাণ। একই সঙ্গে তিনি সকলের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর