মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই জমে উঠেছে। শেষ ষোলোর অধিকাংশ ম্যাচ শেষে এরই মধ্যে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে ছয়টি দল। সেগুলো হলো—ফ্রান্স, মরক্কো, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন ও বেলজিয়াম।

এখনো বাকি রয়েছে কোয়ার্টার ফাইনালের দুটি আসন। বাকি দুই টিকিটের জন্য মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মিশর। অন্য ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। এই দুই ম্যাচের বিজয়ীরা কোয়ার্টার ফাইনালের শেষ দুটি স্থান নিশ্চিত করবে।

৪৮ দল নিয়ে শুরু হয়েছিল এবারের বিশ্বকাপ। তিন দেশ যৌথভাবে আয়োজন করছে এই আসর। তবে এরই মধ্যে বিশ্বকাপের স্বাগতিক তিন দেশই বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। সবশেষ মঙ্গলবার বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় যুক্তরাষ্ট্র। এর আগে কানাডা ও মেক্সিকোও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর