বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে
গ্রাফিক্স

জাতীয় দলের জার্সিতে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে কখনো বড় কোনো টুর্নামেন্টে মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও পর্তুগাল। ফলে ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক দ্বৈরথও দেখা যায়নি। তবে চলতি বিশ্বকাপে সেই সম্ভাবনা তৈরি হয়েছে।

বেশ কিছু সমীকরণ মিলে গেলে এবারের ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০০৬ সালের সেমি-ফাইনালিস্ট পর্তুগালের। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর মতে, এমন কিছু হলে সেটি দারুণ ব্যাপার হবে।

হিউস্টনে মঙ্গলবার রাতে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে উঠে গেছে পর্তুগাল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ও পর্তুগাল শীর্ষে থেকেই নকআউটে উঠতে পারলে এবং দুই দলই শেষ ৩২ ও শেষ ১৬ ম্যাচ জিতলে কোয়ার্টারে দেখা হয়ে যেতে পারে তাদের।

উজবেকিস্তান ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেই কথাই মনে করিয়ে দেওয়া হয় রোনালদোকে। উত্তরে মেসি ও আর্জেন্টিনার বিপক্ষে খেলার সম্ভাবনাকে স্বাগত জানান পর্তুগিজ সুপারস্টার। আমি জানি না, এই প্রশ্নের উত্তর কীভাবে দেব। তবে হ্যাঁ, এটি (মেসি ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়া) দারুণ ব্যাপার হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল আজকের ম্যাচ এবং জয় পাওয়া। এখন সামনে যা আছে, তার জন্য আমরা প্রস্তুত। মূল লক্ষ্য ছিল গ্রুপ পর্ব উৎরে যাওয়া, আমরা সেটি করেছি।

নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে তেমন ভালো করতে পারেনি পর্তুগাল। শুরুতে গোল করলেও, শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। আর ম্যাচ শেষে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় রোনালদো ও পর্তুগালকে।

উজবেকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ের পর রোনালদো বললেন, বেশ কঠিন সময় ছিল সবশেষ সপ্তাহ। ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা কঠোর পরিশ্রম করে। আমি জানতাম আমার সতীর্থরাও সাহায্য করবে। এটি একটি কঠিন সপ্তাহ ছিল, অন্ধকারাচ্ছন্ন সপ্তাহ। মনে হচ্ছিল আমি যেন ফুটবল থেকেই অবসর নিয়ে ফেলেছি। আমি কখনো হাল ছাড়িনি, যেটা আমি সবসময়ই করি। কারণ অন্য যে কোনো কিছুর চেয়ে আমি কঠোর পরিশ্রমে বেশি বিশ্বাসী। এটা কঠিন ছিল, আমাকে স্বীকার করতেই হবে, কিন্তু আমরা ফিরে এসেছি।

আগামী রোববার ভোরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর