বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বস্ত্র খাতের দীর্ঘদিনের সংকট নিরসনে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাতটির নানা সমস্যা সমাধানে সরকার কাজ শুরু করলেও সেগুলোর সমাধানে সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শওকত আজিজ রাসেল অভিযোগ করেন, বস্ত্র খাতের সমস্যাগুলো অনেক পুরোনো, যা আগের কোনো সরকারই সমাধান করেনি। সরকার যুক্তিতর্ক পদক্ষেপ নেওয়ার পরও আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে সমস্যাগুলো সমাধানে। উদ্যোক্তারা সরকারকে এই সময় দেবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে বিটিএমএ সভাপতি বলেন, গ্যাস-বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। এরই মধ্যে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার।

তিনি জানান, সরকারের নেওয়া বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে খুব স্বাভাবিক এবং তড়িৎ গতিতেই। তবে এসব কারখানা চালু করতে হলে প্রতিযোগিতামূলক বাজারে যে ডাম্পিং হচ্ছে, সেদিকে মনোযোগী হতে হবে বলেও জানান বিটিএমএ সভাপতি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর