শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

যাত্রাবাড়ী এলাকায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পঠিত হয়েছে
মোঃ রাহাত

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনি আখড়া, মের্দাবাড়ি ও স্বপন মির্দা রোড এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ রাহাত নামের ওই ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত এবং নিজেও মাদক সেবন করেন। এলাকাবাসীর দাবি, এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় তার নামে একাধিক মামলা রয়েছে বলে শোনা যায়, যদিও এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি।

 

এছাড়া, কেউ তার কর্মকাণ্ডে বাধা দিলে তাদের ওপর হামলার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। তার কাছে অবৈধ অস্ত্র থাকার বিষয়েও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

 

বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর