শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, গরমে অতিষ্ঠ জনজীবন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পঠিত হয়েছে
চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের জীবনে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল থেকেই সূর্যের তীব্র তাপ আর গরম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো জনপদ।

দুপুর গড়াতেই তাপমাত্রা আরো বেড়ে যায়। খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও দিনমজুররা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। অনেককেই ছায়ার খোঁজে রাস্তার পাশে কিংবা দোকানের সামনে আশ্রয় নিতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে টানা তাপপ্রবাহে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।

বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালগুলোতেও গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, এ তাপপ্রবাহ আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বৃষ্টির পূর্বাভাস নেই।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর