শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

নাচতে গিয়ে ‘হিপ টেন্ডন’ ছিঁড়ল রাশমিকা মান্দানার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে
রাশমিকা মান্দানা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

নতুন সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। একটি অ্যাকশন ও নৃত্যদৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী ছয় সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি কোনো শুটিংয়ে অংশ নিতে পারবেন না।

জানা গেছে, সিনেমার একটি অ্যাকশন ও নৃত্যদৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনাটি ঘটে। এতে তার হিপ টেন্ডন সম্পূর্ণ ছিঁড়ে যায়। অভিনেত্যরীকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকেরা দ্রুত বিশ্রামে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি অভিনেত্রী ‘রাণাবলী’ ও ‘মাইসা’ এই সুই সিনেমারত শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। কোন সিনেমাটির শুটিং করার সময় এই দুর্ঘটনা সেটা এখনও জানা যায়নি।

চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়, কারণ তারা নিয়মিত উচ্চমাত্রার শারীরিক অনুশীলনের মধ্যে থাকেন। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন আঘাত বিরল বলেও মন্তব্য করেছেন তারা।

 

এই চোটের কারণে আপাতত রাশমিকার সব ধরনের শুটিং সূচিতে পরিবর্তন আসতে পারে। চিকিৎসকেরা জানিয়েছেন, পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার পরই তিনি আবার ক্যামেরার সামনে ফিরতে পারবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডাকে বিয়ে করেন রাশমিকা। বর্তমানে স্বামীর সঙ্গেই ‘রাণাবলী’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এর আগে ‘ডিয়ার কমরেড’ ও ‘গীত গোবিন্দম’-সহ একাধিক সিনেমায় এই জুটির রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

সূত্র: এনডিটিভি

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর