রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া প্রায় ১ মণ ওজনের সেই বিশাল কাতলা মাছ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি (প্রায় ১ মণ) ওজনের একটি বিশাল কাতলা মাছ। মাছটি প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে মোট ৪৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।

জানা যায়, স্থানীয় জেলে মুরাদ প্রতিদিনের মতো কয়েকজন জেলেকে নিয়ে পদ্মা নদীতে বেড়জাল ফেলেন। কয়েক ঘণ্টা পর জালে বড় কিছু আটকা পড়ার আভাস পান তারা। জাল তীরে তোলার পর দেখা যায়, সেটি একটি বিশাল আকৃতির কাতলা মাছ।

জেলেরা জানান, তাদের জালে এর আগে কখনো এত বড় কাতলা ধরা পড়েনি।

পরে ভেড়ামারার বাসিন্দা রিপন আলী ও তার কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নেন। তাদের ভাষ্য, মাছটির ওজন হয় ৪০ কেজি। প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা হিসেবে মোট ৪৬ হাজার টাকায় মাছটি কেনা হয়। পরে তারা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নেন।

এ সময় বিশাল কাতলা মাছটি একনজর দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয় অনেকেই জানান, তাদের জীবদ্দশায় এত বড় কাতলা মাছ আগে কখনো দেখেননি। এমনকি পদ্মা নদীর ওই অংশে এর আগে এত বড় কাতলা ধরা পড়ার ঘটনাও তাদের জানা নেই।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর