খুলনার দিঘলিয়া উপজেলা শাখার জিয়া সাইবার ফোর্স (ZCF)-এর নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “জিয়া সাইবার ফোর্স (ZCF)-এর নবগঠিত দিঘলিয়া উপজেলা কমিটিতে আমাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন সক্রিয় কর্মী হিসেবে মূল্যায়ন করায় আমি সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

জিয়া সাইবার ফোর্স (ZCF) দিঘলিয়া উপজেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক মনোনীত
তিনি আরও বলেন, এই দায়িত্ব তার জন্য গর্বের ও সম্মানের। দলের আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।
এ সময় তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।