বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত হয়েছে
দুর্ঘটনা কবলিত বাস। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের সদর উপজেলার বেদগ্রামে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হন আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার সকালে দুর্ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নেয়ামুল জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ ২ আরোহী এবং বাসের ২ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ৮ বছরের এক শিশু নিহত হয়। এতে নিহতের সংখ্যা দাঁড়ায় ৫ জনে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যান এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর