বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন শামস্ সাদ মাহমুদ পলাশ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১০৬ বার পঠিত হয়েছে
maxtvbd

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শামস্ সাদ মাহমুদ পলাশ, সাবেক ৫২ নং ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, অবিভক্ত ঢাকা মহানগরীর সহ দপ্তর সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১৮ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর পদপ্রার্থী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা বহন করে। ঈদের এই পবিত্র বার্তা আমাদের সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করুক।”

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। সকল ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শামস্ সাদ মাহমুদ পলাশ দেশ ও জাতির সুখ, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বলেন, “মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশকে সমৃদ্ধি ও কল্যাণে ভরে তুলুন।”

শেষে তিনি সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর