বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাসুদ রানা..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩৪৪ বার পঠিত হয়েছে
maxtvbd

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, আহবায়ক ডেমরা থানা ছাত্রদল, সভাপতি প্রার্থী ডেমরা থানা ছাত্রদল এবং ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, ধৈর্য, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র বার্তা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হয়। সকল ভেদাভেদ ভুলে ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি দেশ ও জাতির সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং বাংলাদেশকে একটি শান্তিময় ও সমৃদ্ধ দেশে পরিণত করুন।”

শেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর