পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুইজারল্যান্ড বিএনপি-র সম্মানিত সভাপতি জনাব মোফাজ্জল মল্লিক সাজিল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র বার্তা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করুক।”
তিনি আরও বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের মানুষের সুখ-দুঃখের সঙ্গে সবসময় সম্পৃক্ত রয়েছেন। দেশের কল্যাণ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মোফাজ্জল মল্লিক সাজিল বলেন, “ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ভাগাভাগি করে নিতে হবে। মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার চর্চাই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে।”
তিনি দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, “মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশকে শান্তি ও সমৃদ্ধিতে ভরে তুলুন।”
শেষে তিনি সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।