পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফজলে রুবাইয়াত পাপ্পু, সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক কমিটি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা বহন করে। ঈদের এই পবিত্র বার্তা আমাদের সকলের জীবনে সুখ, শান্তি ও সম্প্রীতি বয়ে আনুক।”
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত তাৎপর্য। সকলকে ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।
ফজলে রুবাইয়াত পাপ্পু দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বলেন, “মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশকে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধিতে ভরে তুলুন।”
শেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”