পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন Max Tv BD-এর ব্যবস্থাপনা পরিচালক মিসেস রেশমা চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা বহন করে। ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হয়। সকলকে ভ্রাতৃত্ববোধ, মানবিকতা ও সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
মিসেস রেশমা চৌধুরী দেশ ও জাতির সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও শান্তিময় করে তুলুন।”
শেষে তিনি সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”