উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয়ে চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের প্রধানসহ ২ প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের মধ্যে একজন চাকরিচ্যুত সেনাসদস্য।
সোমবার (২৫ মে) সকালে রাজধানীর কেরানীগঞ্জের র্যাব ১০-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।
মোহাম্মদ কামরুজ্জামান জানান, নরসিংদী সদর থেকে মো. তারেক সরকার ও তার সহযোগী মো. পলাশ কবিরকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।