রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

পূর্ব দোলাইপাড়ে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও পথসভা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পঠিত হয়েছে

রাজধানীর পূর্ব দোলাইপাড় এলাকায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান দৌরাত্ম্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পূর্ব দোলাইপাড় ঐক্য পরিষদ। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলে।
শুক্রবার বিকেলে পূর্ব দোলাইপাড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ এবং এলাকার সচেতন নাগরিকরা অংশ নেন।

মিছিল শেষে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক মকবুল আহমেদ অত্র এলাকার মুরুব্বি হাজী লাট মিয়া কাজী আতাউর রহমান মোঃ শফিকুল আলম ৫১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম অত্র সংস্থার ওবায়দুর রহমান এটিএম আব্দুল্লাহ কাজল আমির হোসেন দানেশ শাহ আলম সাইফুল ইসলাম সরকার আসাদুদ্দিন কৃষক দলের সবুজ আহমেদ বিএনপি নেতা কামাল হোসেন নূর হোসেন নুরু যুবদল নেতা হাকিম শ্যামপুর থানা কৃষক দলের আলমগীর হোসেন কচি অলিউল্লাহ ছাত্রদল নেতা পুলক

মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের কারণে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বক্তারা আরও বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। কিশোর গ্যাংয়ের সদস্যদের আইনের আওতায় এনে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”

পথসভা থেকে দ্রুত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার, কিশোর গ্যাং নির্মূল এবং এলাকায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনতে সহায়ক হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর