বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

৪৮ নং ওয়ার্ডবাসীর সুখ ও সমৃদ্ধি কামনায় আসমা ইয়াসমীনের নববর্ষের শুভেচ্ছা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পঠিত হয়েছে

আলোকিত ভোরের সূর্য নতুন বারতা নিয়ে হাজির হয়েছে বাঙালির দুয়ারে। আজ পহেলা বৈশাখ, বঙ্গাব্দ ১৪৩৩-এর প্রথম দিন। অশুভকে পেছনে ফেলে নতুনের জয়গানে মেতেছে গোটা জাতি। এই আনন্দঘন মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী এবং আঃ হালিম শেখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা ইয়াসমীন (আন্না)

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন দিন, নতুন আনন্দে উচ্ছ্বসিত হোক বাঙালির প্রাণ। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনে এক মহামিলনের উৎসব। আমি প্রত্যাশা করি, নতুন এই বছরটি সবার জন্য বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”

শিক্ষাবিদ হিসেবে পরিচিত আসমা ইয়াসমীন আরও যোগ করেন, “আমরা এক সুন্দর ও আধুনিক ৪৮ নং ওয়ার্ড গড়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছি। শিক্ষা ও সেবার মাধ্যমে এই জনপদকে আদর্শ হিসেবে গড়ে তুলতে আমি সর্বদা আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আসুন, পুরোনো বছরের সব গ্লানি মুছে আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে এক উৎসবমুখর এবং নিরাপদ সমাজ গড়ে তুলি।”

উল্লেখ্য, আসমা ইয়াসমীন (আন্না) দীর্ঘ দিন ধরে উত্তর যাত্রাবাড়ী এলাকায় সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। নববর্ষের এই দিনে তিনি ৪৮ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে আনন্দ পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

শুভেচ্ছান্তে: আসমা ইয়াসমীন (আন্না) প্রধান শিক্ষক, আঃ হালিম শেখ উচ্চ বিদ্যালয়। ঠিকানা: ৭২/১, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর