কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নগরজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও রাজনৈতিক তৎপরতা। এরই মধ্যে ২ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মো: সাইফুল ইসলাম।
তরুণ নেতৃত্ব হিসেবে ইতোমধ্যেই এলাকায় নিজের অবস্থান তৈরি করেছেন সাইফুল ইসলাম। ছাত্ররাজনীতির মাধ্যমে দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে যুবসমাজের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ এবং উন্নয়নমূলক পরিকল্পনার কারণে তিনি সাধারণ ভোটারদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছেন। স্থানীয়রা মনে করছেন, সৎ ও যোগ্য নেতৃত্ব হিসেবে সাইফুল ইসলাম ২ নং ওয়ার্ডে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।
প্রার্থী হিসেবে আলোচনায় আসার বিষয়ে সাইফুল ইসলাম বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। নির্বাচিত হলে ২ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করব। নাগরিক সেবা নিশ্চিত করা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আমার অগ্রাধিকার থাকবে।”
উল্লেখ্য, আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। এরই ধারাবাহিকতায় ২ নং ওয়ার্ডে সাইফুল ইসলামের প্রার্থিতা নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।