বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সুপ্রিম কোর্টের আইনজীবী মিসেস আনোয়ারা শিখা সংরক্ষিত আসনের এমপি হতে আগ্রহ প্রকাশ করেছেন।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮৩ বার পঠিত হয়েছে
সুপ্রিম কোর্টের আইনজীবী মিসেস আনোয়ারা শিখা

ঢাকা: মিসেস আনোয়ারা শিখা বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততার আলোকে তিনি মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য (এমপি) পদে আগ্রহ প্রকাশ করেছেন।

 

জানা যায়, ১৯৮৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্ররাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। ১৯৮৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজে জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে একই কলেজে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হন।

১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত জেলা ছাত্রদলের মহিলা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এবং ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জেলা মহিলা দলের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন। এছাড়া ২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

 

নির্বাচনী রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের মহান জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পাশাপাশি ২০০৫ সালে সংরক্ষিত মহিলা আসনেও মনোনয়ন প্রত্যাশী হিসেবে অংশ নেন।

 

ব্যক্তিগত জীবনে তার মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত এবং তার জামাতাও মেজর হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারের দাবি, দীর্ঘ ১ যুগ তার মেয়ে এবং মেয়ের জামাতাকে ফ্যাসিস্ট সরকার এবং প্রশাসন প্রমোশন না দিয়ে ডিমোশনে রেখেছিল।

 

আনোয়ারা শিখা মনে করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আইন পেশায় সম্পৃক্ততা এবং নারীর অধিকার ও গণতান্ত্রিক চর্চায় তার অবস্থান সংসদে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে। তার সমর্থকদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে তিনি জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব জোরদার করার পাশাপাশি আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অবশেষে তিনি বললেন,

“আমি ২৬ সালের নির্বাচন এ আইন জীবি ফোরাম থেকে ঢাকা ১৭ ঢাকা ৮ এবং মানিকগঞ্জ ৩ এর দায়িত্ত পালন করি। আমাকে মানিকগঞ্জ ৩ অথবা ঢাকা ৮ এ থেকে সংরক্ষিত আসন থেকে মনোনয়ন দিলে দেশ ও জাতির জন্য কাজ করব।”

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর