মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২২৬ বার পঠিত হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

 

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এছাড়া গুম-হত্যার সঙ্গে জড়িত থাকায় আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকার এ বিষয়ে জানে এবং সে জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে। পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। তবে এর বিস্তারিত বা কাদের কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সে তথ্য আমাদের কাছে নেই।

 

তিনি আরও বলেন, আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই। পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর