শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে
সাভার মডেল থানা। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে লাঠিসোঁটা হাতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে ব্যারিকেড দিয়ে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠের তৈরি ক্রিকেট ব্যাটসদৃশ লাঠি হাতে ৩০ থেকে ৩৫ জনের একটি দল হঠাৎ মহাসড়কে মিছিল বের করে। মিছিল চলাকালে তারা ৫ থেকে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে সড়কে ব্যারিকেড দিয়ে কয়েক মিনিট যান চলাচলে বাধা সৃষ্টি করে। প্রায় ১০ থেকে ১২ মিনিট অবস্থানের পর তারা দ্রুত বলিয়ারপুর বাসস্ট্যান্ডের দিকে সরে যায়।

মিছিল শেষে ঘটনাস্থলে থাকা দুজনকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয় ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর